শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় ‘বিরক্ত’ ট্রাম্প যা বললেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ও অন্যান্য দেশকে অস্ত্র দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নির্বাচনে জয়ী হলে অস্ত্রের প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে এবং মার্কিন সামরিক বাহিনীকে ‘পুনর্নির্মাণে ঐতিহাসিক বিনিয়োগ’ করা হবে। 

জুলাইতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, নভেম্বরের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এবং মস্কোর মধ্যে দ্বন্দ্ব দ্রুত শেষ করতে কার্যকর উদ্যোগ নেবেন। এর আগে জুন মাসে ট্রাম্প বলেছিলেন, তিনি ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অর্থ সহায়তা বন্ধ করবেন।

সম্প্রতি নর্থ ক্যারোলিনার এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বিরক্তি প্রকাশ করে বলেন, বাইডেন প্রশাসন সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলতে চেয়েছে, আমাদের কাছে কোনো গোলাবারুদ নেই। আপনারা কী জানেন- কেন গোলাবারুদ নেই? 

ট্রাম্প নিজেই এ প্রশ্নের জবাব দিয়ে বলেন, আমরা ইউক্রেন এবং বিভিন্ন জায়গায় সব গোলাবারুদ উজাড় করে দিয়েছি। আমরা ইউক্রেনকে সবকিছু দিয়ে দিয়েছি। সূত্র: আল-মায়াদিন

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit