শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

শেখ হাসিনার ৫০০ কোটি ডলার হাতিয়ে নেয়ার খবর গুজব: রুশ রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার খবরটিকে গুজব এবং মিথ্যা বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি।

তিনি বলেছেন, ৫ বিলিয়ন ডলার একটি বড় অঙ্কের অর্থ। যেখানে প্রকল্পের কাজ এখনো চলমান সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই।

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে রোববার (২৫ আগস্ট) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে : রুশ রাষ্ট্রদূত এ সব কথা বলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, কেউ পাগল নয় যে এতগুলো অর্থ দিয়ে দেবে।

ইটস রিউমারস অ্যান্ড কমপ্লিটলি ফলস রিউমারস। গেল জানুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল, দাবি করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত এ সময় বলেন, নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা হয়েছে। আগামীতে সব ধরনের আর্থিক এবং উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া।

গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে গত সপ্তাহে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫শ’ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদনে তারা জানায়, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ-আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। যার মধ্যস্থতা করেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit