শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

‘অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন। 

রোববার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) উদ্যোগে আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশ থেকে একজন পালিয়েছে। কিন্তু, তার দোসররা দেশে রয়ে গেছে। তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা আছে। তাদের হাতে আইনি-বেআইনি অস্ত্র আছে। তারা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠবে। সেজন্য আমাদেরকে সচেতন ও সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতেই অন্যায়কারী, দুর্বৃত্তকারী ও সুবিধাবাদীকে প্রশ্রয় দেওয়া যাবে না।

আওয়ামী লীগকে এদেশের বৃহত্তম মানুষ দেখতে পারেনা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার দেশ ছাড়ার মাধ্যমে প্রমাণ হলো এদেশের বৃহত্তম মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না। আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসে ছিল।  কি করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক আদর্শ দলের। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজে দায়ী।

নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ের সহ-সম্পাদক কাদের গণি চৌধুরীসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit