শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

বাংলাদেশের বন্যার্তদের প্রতি সমবেদনা জানালেন ইসলামিক স্কলার ড. মোহাম্মদ সালাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে বন্যার্তদের প্রতি সমবেদনা জানিয়ে একটি পোস্ট দেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. মোহাম্মদ সালাহ।

ড. মোহাম্মদ সালাহ লেখেন, হে আল্লাহ বাংলাদেশে আমাদের ভাই-বোনদের প্রতি রহম করুন। বাংলাদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১৮ জন নিহত এবং ৪৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
ড. মোহাম্মদ সালাহ ‘হুদা স্যাটেলাইট টিভির’ ধর্মীয় উপদেষ্টা। এটি ২০০৫ সাল থেকে ইংরেজিতে সম্প্রচার করা বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামিক চ্যানেলগুলির মধ্যে একটি হুদা স্যাটেলাইট টিভি। তিনি টেক্সাসের ইসলামিক সেন্টারের দায়িত্বে আছেন এবং দুটি ইসলামিক ও আরবি স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অফ নর্থ আমেরিকা এবং লন্ডন কলেজ অনলাইনের একজন লেকচারার ছিলেন।
 
ড. সালাহ ইংরেজি এবং আরবি উভয় ভাষায় বক্তব্য দেন। তার বক্তব্য বিশ্বজুড়ে সমাদৃত। তিনি ফার্মেসিতে বিএ এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনে বিএ করেছেন। দাওয়াতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ইসলামিক স্টাডিস ও ফিকহে পিএইচডি করেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit