শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সাবেক গণপূর্ত মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আরো একটি হত্যা মামলা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে প্রধান আসামী করে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নবীনগর উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান শনিবার সদর থানায় এ মামলা দায়ের করেন। 

মামলায় ২০১৬ সালে মাদরাসায় হামলা চালিয়ে হাফেজ মো. মাসুদকে হত্যা ও জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসায় হামলার অভিযোগ আনা হয়। মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫৫-৬০ জনকে আসামী করা হয়েছে। নাম থাকা আসামীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।    

এর আগে ২০২১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার টিএ রোডে সংঘর্ষের সময় মাওলানা হুসাইন আহম্মেদ হত্যার ঘটনায় তার বড় বোন তানিয়া আক্তার বাদী হয়ে মোকতাদির চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে গত শুক্রবার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। হুসাইন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদারাসা ছাত্র ও আখাউড়া উপজেলার মনিয়ন্দের বাসিন্দা। 

মেহেদী হাসানের মামলায় অভিযোগ করা হয়, আসামীরা ইসলাম বিদ্বেষী এবং মাদরাসা ও এর ছাত্রদের প্রতি আক্রোশ ছিলো। প্রতিপক্ষ মতাদর্শের সদস্যদের সাথে তাদের ব্যবহার ছিলো চরম অমানবিক। এরই ধারাবাহিকতায় বোমা ফাটিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে মাদরাসায় হামলা করা হয়। এ সময় গুলিতে হাফেজ মো. মাসুদ মারা যান।

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit