শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রোববার (২৫ আগস্ট) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মত বিনিময় সভায় বাংলাদেশ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আইজিপি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। এর আগে উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার দেয়।

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit