বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক  সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার রাঙামাটিতে ৩ মাস কিস্তি বন্ধের নির্দেশ, তবু পাহাড়ে আদায়:বন্যার্তদের প্রশ্ন! সরকারি নির্দেশনা কি মাঠেই আটকে? দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি॥ ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন॥ কুড়িগ্রামে পানি কমতেই তীব্র নদীভাঙন, হুমকিতে ৪৪৮ কোটি টাকার বাঁধ

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২০

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) ৩৫ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি বাস কাহুতা থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ রেসকিউ ১১২২ এর কর্মকর্তা উসমান গুজ্জার বলেন, কাহুতার আজাদ পত্তন রোডের গিরারি সেতুকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, মরদেহগুলো কাহুতা তেহসিল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বেশিরভাগই পুরষ।
 
এদিকে পৃথক দুর্ঘটনায় দেশটির মাকরান উপকূলীয় হাইওয়ে থেকে বাস উল্টে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তীর্থযাত্রী নিয়ে বাসটি ইরান থেকে পাঞ্জাবে যাচ্ছিল। পথিমধ্যে বেলুচিস্তানের হাব শহরে দুর্ঘটনার কবলে পড়ে।
 
পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। এদের বেশির ভাগই লাহোর বা গুজরানওয়ালার বাসিন্দা। লাসবেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নাভিদ আলম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধাসামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit