শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রবিবার থেকে চালু হতে পারে আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার, বাণিজ্য বন্ধ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রবিবার থেকে যাত্রী পারাপার শুরু হতে পারে। তবে বন্দরের কাছে একটি সেতু ভাঙা থাকায় আমদানির-রপ্তানি কার্যক্রম খুব সহসাই চালু হবে কি-না সে বিষয়ে নিশ্চিত করে কোনো ধরণের তথ্য পাওয়া যায়নি।  

একাধিক সূত্র জানায়, শুক্রবারই আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ও কাস্টমস এলাকা থেকে পানি সরে যায়। তবে ওইসব কার্যালয়ের অভ্যন্তরে কিছু পানি জমে ছিলো। শনিবার বৃষ্টি না হওয়ায় সেই পানি আর বাড়েনি। বরং কমে গিয়ে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বন্দরে যাওয়ার আখাউড়া-আগরতলা সড়ক থেকেও পানি ইতিমধ্যেই গেছে। তবে গাজীর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে ধসে যাওয়া বেইলি সেতু আগের অবস্থাতেই আছে। 

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খাইরুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, তাদের কার্যালয়ের ভিতর থেকে পানি সরে গেছে। কার্যালয়ের বিভিন্ন জিনিস গুছিয়ে রবিবার দুপুর থেকে যাত্রী পারাপার শুরু করা সম্ভব হতে পারে। আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, বন্যার কারণে বুধবার থেকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। তবে এখন বন্দরের ভেতর কোনো পানি নেই। যদি পণ্য নিয়ে কোনো ট্রাক আসতে পারে তাহলে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে।

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit