শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

কসবা ও আখাউড়ায় পানি কমা অব্যাহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। আখাউড়ায় পানি কমা অব্যাহত থাকায় অনেকেই আশ্রয়কেন্দ্র বা অন্যান্যস্থান থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। কসবায় শনিবার থেকে পানি কমতে শুরু করায় অনেকেই বাড়ি ফেরার আশায় আছেন। তবে দুই উপজেলাতেই অনেক সড়ক ভেঙে যাওয়ায় খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক নাও হতে পারে। 

এদিকে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে পানি একেবারে নেমে যাওয়ায় রবিবার থেকে ভারতে যাত্রী যাওয়া-আসার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থলবন্দরের কাছে সেতু ভাঙা থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হওয়া নিয়ে শঙ্কা রয়ে গেছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, গত দু’দিন ধরেই আখাউগাতে পানি কমছে। আশ্রয়কেন্দ্রে থাকা অনেকেই বাড়ি ফিরে গেছেন। আশা করছি দু’একদিনের মধ্যে আরো পানি কমে গেলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

কসবার ইউএনও মো. শাহরিয়া মুক্তার জানান, পানি কমতে শুরু করেছে। তবে বন্যা আক্রান্ত ২৩৫০ পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ এখনো পানিবন্দি আছে। সরকারের পাশাপাশি বন্যার্তরা বেসরকারিভাবেও সহায়তা পাচ্ছেন বলে জানান ওই কর্মকর্তা। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit