শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

কিছু উচ্চাভিলাষী সদস্য পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে : ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ‘পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।’

আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপিকে ঢেলে সাজানো হবে উল্লেখ করে মো. মাইনুল হাসান বলেন, ‘বাহিনীর যারা অপেশাদার আচরণ করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ঊর্ধ্বতন পুলিশের অনেক কর্মকর্তা পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, পুরোপুরি পুলিশিং ব্যবস্থা চালু করতে আরও কিছু সময় লাগবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বিশেষ কোনো জেলার সদস্যদের দিয়ে ডিএমপি পরিচালিত হবে না, ডিএমপি পরিচালিত হবে পেশাদার কর্মকর্তাদের দিয়ে।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit