শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সমাবেশ বাতিলের কারণ জানালেন ইমরান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২২ আগস্ট যে সমাবেশ ডাকা হয়েছিল তা আগামী ৮ সেপ্টেম্বর হবে জানিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, গত ৯ মের মতো সহিংসতা এড়াতেই সমাবেশটি ঘোষিত সময়ে করা হয়নি।

আদিয়ালা কারাগারে একটি দুর্নীতি মামলায় শুনানির পর গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান ইমরান খান।

এর আগে সমাবেশের অনুমতি নাও মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার তিনি বলেন, বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে তা আমি মনে করি না।

জিও নিউজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো বিবেচনায় তারা সমাবেশের অনুমতি পাবে তা আমি বিশ্বাস করি না।

তারও আগে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জানিয়েছিলেন, ইমরান খান ২২ আগস্ট কেন্দ্রের রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ হলো দীর্ঘ বিরতির পর শক্তি প্রদর্শন।

তাছাড়া চলতি মাসের শুরুর দিকে ইমরান খান দাবি করেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র দুই মাস ক্ষমতা রয়েছে। গত ৮ আগস্ট কারাবন্দি ইমরান খান এই ভবিষৎদ্বাণী করেন। সূত্র: ডন

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit