বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা মার্কিন-ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি সাকিবের দলে হেলস-রয়, ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান পদ্মায় বাসডুবি / ৪০ জনের মরদেহ পানির নিচে : ফায়ার সার্ভিস

ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জন্য নতুন করে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে বাইডেনের আলোচনার পরই এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।

শুক্রবার ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রাক্কালে উভয় নেতার মধ্যে এই কথোপকথন হয়। কিয়েভের জন্যে সামরিক সহায়তার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনে রুশ হামলার সঙ্গে জড়িত কয়েকশ’ লোক ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

এক বিবৃতিতে সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বাইডেন বলেছেন, এই সংঘাতে রাশিয়া বিজয়ী হবে না। ইউক্রেনের স্বাধীন জনগণ বিজয়ী হবে। যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও অংশীদাররা প্রতিটি পদক্ষেপে তাদের পাশে দাঁড়াবে।

পরে মার্কিন প্রতিরক্ষা দফতর বলেছে, যুক্তরাষ্ট্র নতুন যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে তার পরিমাণ ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দিয়ে ইউক্রেনের অতি জরুরি প্রয়োজন মোকাবেলা করা যাবে।

এদিকে সহায়তা প্যাকেজ ঘোষণার পর একে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, বিশেষকরে বিমান প্রতিরক্ষার জরুরি প্রয়োজন ছিল।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্র। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর থেকে ওয়াশিংটন রিপোর্ট লেখা পর্যন্ত কিয়েভে ৫ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারেরও বেশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit