বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা মার্কিন-ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি সাকিবের দলে হেলস-রয়, ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান পদ্মায় বাসডুবি / ৪০ জনের মরদেহ পানির নিচে : ফায়ার সার্ভিস

চীনে আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু, নিখোঁজ ১৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে চলতি সপ্তাহে প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১৪ জন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃষ্টিপাত বেশি হয়েছে প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা এবং হুলুদাও শহরে। যারা নিহত এবং নিখোঁজ হয়েছেন, তারাও এই তিন এলাকার।

বন্যায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নেমে পড়েছেন উদ্ধারকর্মীরা। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে। 

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ১ লাখ ৮৮ হাজার ৮০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১.৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বন্যায় রাস্তা, সেতু এবং তারের ভয়াবহ ক্ষতি হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন গড়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২.৮ সেন্টিমিটার। যা এ অঞ্চলের রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডে বলা হয়েছে, ১৯৫১ সালের পর চীনের হুলুদাওতে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চীনা সরকার ওই অঞ্চলে ৭০ লাখ ডলারের সহযোগিতা করেছে। 

প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, লিয়াওনিংয়ের বিভিন্ন উপদ্রুত এলাকা থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: সিসিটিভি

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit