শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ  মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ক্যামেরার চোখে রাঙামাটি শহর, অপরাধ-অসঙ্গতি শনাক্তে পুলিশের বিশেষ নজরদারি ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভবনে হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্থরের সাংবাদিকদের আয়োজনে হওয়া মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধন চলাকালে হওয়া প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জহির রায়হান, সিনিয়র সাংবাদিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, বাংলাটিভির সাংবাদিক আল-আমীন শাহীন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাদেকুর রহমান, দৈনিক করতোয়ার শাহজাহান সাজু, গ্লোবাল টিভির মফিজুর রহমান লিমন, সময় টিভির উজ্জল চক্রবর্তী, আলোকিত বাংলাদেশের ফরহাদুল ইসলাম পারভেজ, প্রতিদিনের বাংলাদেশের মুজিবুর রহমান, বৈশাখী টিভির আল-মামুন, আর টিভির আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের আশিক মান্নান হিমেল, রাইজিং বিডির মাইনুদ্দিন রুবেল, নিশাদুল ইসলাম, সোহেল রানা, মো. মামুন, সোহেল আহাদ প্রমুখ।
এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভবনে হামলার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ‘সাংবাদিকরা বিভিন্ন সময়ে নির্যাতিত, নিগৃহিত হয়েছে, হচ্ছে। আদো সাগর-রুনি হত্যা রহস্যের কোনো কুলকিনারা হয়নি। এবারের আন্দোলনে আমাদের জেলাতেও সাংবাদিকদের উপর নির্মম হামলা হয়েছে। এ অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। অন্যথায় আমরা রাজপথে নেমে আন্দোলন করবো।এ সময় মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে আগামী শনিবার সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit