শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ  মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ক্যামেরার চোখে রাঙামাটি শহর, অপরাধ-অসঙ্গতি শনাক্তে পুলিশের বিশেষ নজরদারি ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জার্মানিতে উৎসবে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত এবং চার জন মারাত্মকভাবে আহত হয়েছেন। 

শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে পশ্চিমাঞ্চলের শহরটিতে এই হামলার ঘটনা ঘটে। জোলিঙ্গেনের নিকটবর্তী ডাসেলডর্ফ পুলিশের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

জার্মানির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬শ’ ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়। 

পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য বড় ধরনের অভিযান শুরু করেছে। মুখপাত্র আরও জানান, হামলাকারীকে আটকের জন্য পুলিশ ‘বিস্তৃত এলাকা’ ঘিরে রেখেছে।

উৎসবে উপস্থিত লোকজনের ওপর এক হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ‘বিল্ড’। তাদের প্রতিবেদনে বলা হয়, এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। 
হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit