শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

কুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলাচেষ্টা হয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ইউক্রেনীয় বাহিনী হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সীমান্ত এলাকাটির রণাঙ্গন থেকে ৫০ কিলোমিটার দূরে বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান। সরকারি বৈঠকে গতকাল বৃহস্পতিবার পুতিন অভিযোগ করেন, শত্রুরা গত রাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলার চেষ্টা করেছিল। এ বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) অবগত করা হয়েছে।

যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যে উত্তর  ইউক্রেনের পরিত্যক্ত চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র ও জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী। তারা এখনো জাপোরিঝিয়া স্থাপনাটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর আকস্মিক অভিযান শুরুর পর আইএইএ লড়াইরত পক্ষগুলোকে কুরস্কে বিদ্যুৎ কেন্দ্রে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সংযত হওয়ার আহবান জানিয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের দোনেত্স্ক অঞ্চলে আরেকটি গ্রাম নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী।

আজ ইউক্রেনে যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইউক্রেন যাচ্ছেন। গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যান তিনি। গতকাল ওয়ারশতে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। ইউক্রেন সফরের আগে মোদি শান্তির ওপর জোর দেন। তিনি বলেন, ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে, রণাঙ্গনে কোনো সমস্যা সমাধান করা যায় না। সংলাপ ও কূটনীতির মাধ্যমে যত দ্রুত সম্ভব শান্তি পুনঃস্থাপনে তাঁর দেশ সমর্থন দেয়। 

সূত্র : এএফপি

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit