শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

র‌্যাবের হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : র‌্যাপিড র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে র‌্যাব। এদিকে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী এবং হালদা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জাগো নিউজকে বলেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে এ বন্যা আকস্মিক। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা ছিল। তবে ভারতের বাঁধ খুলে যাওয়ার ফলে নদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কমে গেলে কিছুটা উন্নতি হতে পারে।

তিনি বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ও গোমতী নদীর পানি সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit