বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিয়েছেন কমলা হ্যারিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন সরে যাওয়ার পরই অনানুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন কমলা হ্যারিস। এরপর বারাকা ওবামাসহ ডেমোক্র্যাট শিবিরের শীর্ষনেতাদের সমর্থন আদায় করে নেন তিনি। এবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে— শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার রাতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন।

সম্মেলনে নিজের জীবন কাহিনি এবং বেড়ে ওঠা এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন কমলা হ্যারিস। এ ছাড়া গাজা যুদ্ধ, অভিবাসন, গর্ভপাতসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। হ্যারিস বলেন, ‘আমি সব আমেরিকানদের জন্য একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনি সর্বদা আমার ওপর বিশ্বাস রাখতে পারেন যে, দেশকে দল এবং নিজের ঊর্ধ্বে রাখবে।

এ ছাড়া আমেরিকার মৌলিক নীতিগুলো ধরে রাখা, আইনের শাসন থেকে শুরু করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে অটল থাকব। ’আগামী ৫ নভেম্বর বহুল আলোচিত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit