শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

প্রথমবারের মতো ইস্ট বেঙ্গলের বিপক্ষে খেলবে কিংস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৪-২৫ মৌসুমে এশিয়ার পশ্চিমাঞ্চলের ‘এ’ গ্রুপে প্রথমবারের মতো বসুন্ধরা কিংস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতের ইস্ট বেঙ্গল এফসিকে। এছাড়াও এই গ্রুপে আছে আছে লেবাননের নেজমেহ এসসি ও ভুটানের পারো এফসিকে।

এএফসির ক্লাব পর্যায়ের ফুটবল কাটামোয় পরিবর্তন এসেছে এবার। এশিয়ার ক্লাব ফুটবলের শীর্ষ স্তর এলিট-টু। এরপরের স্তরে থাকা দলগুলোই খেলে এএফসি চ্যালেঞ্জ লিগে। বাংলাদেশে টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হওয়া কিংস এই স্তরেই খেলবে এবার।

এশিয়ার ক্লাব স্তরে কিংস নিয়মিতই পেয়েছে ভারতের আরেক ঐতিহ্যবাহী দল মোহনবাগানকে। এবারই প্রথম ইস্ট বেঙ্গলের মোকাবেলা করবে তারা। নেজমেহ ও পারোর বিপক্ষেও প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।

চ্যালেঞ্জ লিগে পশ্চিম জোনে তিন গ্রুপে আছে ১২ দল। তিন গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা রানার্সআপ যাবে পরের রাউন্ডে। বসুন্ধরা কিংসকে পরের রাউন্ডে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন বা বাকি দুই রানার্স আপের চেয়ে এগিয়ে থাকতে হবে।

আগামী ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। কিংসের গ্রুপে স্বাগতিক দল পারো এফসি। তাই ভুটানের চাংলিমিথাংয়ে গিয়ে ম্যাচগুলো খেলতে হবে কিংসকে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit