শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বতসোয়ানায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ বতসোয়ানায় একটি হীরার সন্ধান পাওয়া গেছে। যার ওজন দুই হাজার ৪৯২ ক্যারেট। এটি এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা। কানাডিয়ান প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনিতে হীরাটি পাওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, এর আগে বিশ্বের সবচেয়ে বড় হীরাটি পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। যেটি ৩ হাজার ১০৬ ক্যারেট বিশিষ্ট। এই হীরাটি নয়টি অংশে বিভক্ত এবং যার অধিকাংশ রয়েছে ব্রিটিশ ক্রাউন জুয়েলসে। বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর একটি। বিশ্বের হীরা উৎপাদনের প্রায় ২০ শতাংশ এই দেশে হয়ে থাকে। 

হীরাটি খুঁজে পাওয়ার পর লুকারার প্রধান উইলিয়াম ল্যাম্ব এক বিবৃতিতে জানিয়েছে, ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরাটি খুঁজে পাওয়া সত্যিই আনন্দের। হীরাটি সনাক্তের জন্য এক্স-রে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০১৭ সাল থেকেই প্রতিষ্ঠানটি এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে। মূলত হীরা ভাঙন এবং নষ্টের হাত থেকে রক্ষায় এটি ব্যাপক ভূমিকা রাখছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit