শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড: আমির খসরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার জন্য সুইজারল্যান্ড সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু উপস্থিত ছিলেন। 

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে, এত টাকা দেশের বাইরে গেছে যে, এগুলো যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, এ অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হবে। তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে দেশের রোডম্যাপ এবং দেশ কোনদিকে যাচ্ছে, দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক বিবেচনায় কোনদিকে যাচ্ছে- এ বিষয়ে ভবিষ্যতে বিএনপির চিন্তাভাবনা কী আছে, তা জানতে চেয়েছেন এবং তারা কী করতে পারে, এটাই বৈঠকের উদ্দেশ্য।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/রাত ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit