শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অনুদান বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর উদ্যােগে টানা ভারী বর্ষণে  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার অনুদান প্রদান করা হয়েছে।চলমান অতি বৃষ্টির কারণে অত্র ব্যাটালিয়নের আওতাধীন কিছু পরিবারের ঘরবাড়িতে পানি ওঠায় খাদ্য সংকটের প্রেক্ষিতে বৃহস্পতিবার ২২ আগস্ট ব্যাটালিয়নের পক্ষ হতে বড়পাড়া এলাকায় ১৫টি পাহাড়ি পরিবারের মাঝে ৭৫ কেজি (প্রতি পরিবার ০৫ কেজি) চাউল প্রদান, ডাকবাংলা এলাকায় ২৩টি পরিবার এবং মংজয় কারবারীপাড়া এলাকায় ২২টি পরিবারসহ মোট ৬০টি পরিবারের মাঝে শুকনা খাবার (৭৫ কেজি চাউল, ৩৫ কেজি চিড়া, ৫৮ কেজি মুড়ি) বিতরণ করা হয়।
এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ কদমতলী বিওপির আওতাধীন চাকমাপাড়া ও মাস্টারপাড়া এলাকার ৭০টি পরিবারের মাঝে (৩৫ কেজি চিড়া, ৩৫ কেজি মুড়ি) এবং তাইন্দং বিওপির দায়িত্বপূর্ণ তাইন্দং এলাকার ১০টি পরিবারের মাঝে (১০ কেজি চিড়া, ১০ কেজি মুড়ি এবং ০৫ কেজি চিনি) শুকনা খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট ২০২৪ তারিখেও তবলছড়ি বিওপি কর্তৃক ১২টি পরিবারের মাঝে শুকনা খাবার (৩৬ কেজি চিড়া, ২৪ কেজি মুড়ি এবং ২৪ কেজি চিনি) বিতরণ করা হয়। সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা আনুমানিক ৪৬০ জন (পাহাড়ি-২৪০ এবং বাঙালি-২২০ জন)।
কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit