মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম

ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

ত্রিপুরা রাজ্যের আটটি জেলার ৬ হাজার ৬০০ পরিবারের ৩৪ হাজারের বেশি মানুষ আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে। বন্যায় এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে ফোনে কথা বলেছেন।

এ সময় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অতিরিক্ত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কর্মীদের মোতায়েন করার কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে।

ত্রিপুরা রাজ্য প্রশাসনের অনুরোধের পর আসাম রাইফেলসের চারটি ব্যাটালিয়ন রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে। একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেন, আসাম রাইফেলস বন্যায় আটকে পড়া নাগরিকদের উদ্ধারে বেসামরিক প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এদিকে ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে রাজ্যটির প্রশাসক। এই বাঁধ খুলে দেয়ায় ভারতের পানি ঢুকে পড়েছে বাংলাদেশে। যা সর্বশেষ ১৯৯৩ সালে খুলে দিয়েছিল ভারত।

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit