শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ভারত বন্যা নিয়ন্ত্রণে ৩০ কোটি ডলার ব্যয় করবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতি বর্ষায় বন্যা হলেও তা মাঝে মধ্যে মারাত্মক আকার ধারণ করে। দ্রুত নগরায়নের ফলে শহরাঞ্চলে জলাধার কমে যাওয়া ও নালাগুলো প্রায়ই আবর্জনায় ভরে যায়। বন্যার সময় এ নিয়ে অত্যন্ত দুর্ভোগে পড়তে হয় মানুষকে। 

 এদিকে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে বন্যার আগে পানিসংকট তীব্রতর হচ্ছে দেশটিতে। আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস জুনে সতর্ক করেছিল যে ভারতের ক্রমবর্ধমান পানি সংকট দেশের প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে।
 
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সদস্য কৃষ্ণ এস ভাতসা এক সাক্ষাৎকারে বলেন, পরিকল্পনার প্রথম ধাপে বন্যা নিয়ন্ত্রণের জন্য জলাশয় বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া হবে। পাশাপাশি পূর্ব-সতর্কতা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য জলাশয় বাড়ানো ও ড্রেন নির্মানের এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হবে বলেও জানান ভাতসা। 
 
তসা আরও বলেন, পরিকল্পনার জন্য বরাদ্দ ধরা হয়েছে ২ হাজার ৫০০ কোটি রূপি। এর মধ্যে মুম্বাই, চেন্নাই, কলকাতা প্রত্যেকে পাবে ৫০০ কোটি রূপি। আহমেদাবাদ , হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও পুনে প্রত্যেকে ২৫০ কোটি রূপি করে পাবে। দিল্লির জন্য আলাদা কোনও বরাদ্দ রাখা হয়নি। 

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit