শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জার্মানিকে বিদায় বলে দিলেন ন্যুয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার ৩৮ বছর বয়সে জার্মানি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের পর চতুর্থ জার্মান খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে বিদায় জানালেন তিনি।

জার্মানির জার্সিতে ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের ক্যারিয়ারে তার শেষ ম্যাচ হয়ে থাকল। জার্মানির জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন ন্যুয়ার।ইউরোর পর থেকে ন্যুয়ারের আগে একে একে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস, টমাস মুলার ও ইলকায় গুন্দোয়ান।
ইনস্টাগ্রামে এক ভিডিওতে অবসরের ঘোষণা দিয়ে ন্যুয়ার বলেছেন, ‘আমাকে যারা চেনেন তারা প্রত্যেকেই জানেন, এই সিদ্ধান্ত নেয়া আমার জন্য কতটা কঠিন ছিল। আমি শারীরিকভাবে খুব ভালো অবস্থায় আছি এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা বিশ্বকাপ আমার কাছে কতটা আবেদনের ছিল। একই সঙ্গে, আমার এটাও মনে হয়েছে, এটাই সেরা সময় এই সিদ্ধান্ত নেয়ার এবং বায়ার্ন মিউনিখে নিজের ভবিষ্যৎ নিয়ে মনযোগী হওয়ার।
এটাই আমাকে নতুন করে গোছানোর উপযুক্ত সময় এবং যে কারণে আমি গর্বিত। ২০১৪ বিশ্বকাপ জেতা এবং ঘরের মাঠে এই বছর বিশেষ আবহের মধ্যে ইউরো চ্যাম্পিয়নশিপ আমার ক্যারিয়ারে বিশেষ জায়গা নিয়ে থাকবে এবং এ জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’

 

View this post on Instagram

A post shared by Manuel Neuer (@manuelneuer)

জার্মানি জাতীয় দলকে নেতৃত্ব দেয়া ন্যুয়ার যোগ করেন, ‘২০২৩ সাল পর্যন্ত জাতীয় দলকে নেতৃত্ব দেয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানজনক ব্যাপার। আমি জার্মানি জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে ভালোবাসি।’

সুইপার কিপার রোলকে প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ন্যুয়ারকেও দেয়া হয়। ২০০৯ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। ২০০৯ সালে রবার্ট এনকের আত্মহত্যা ও ২০১০ বিশ্বকাপের প্রাক্বালে রেনে আডলারের ইনজুরি ন্যুয়ারকে বিশ্বকাপে জার্মানির গোলপোস্ট সামলানোর সুযোগ এনে দেন। নিজের প্রথম বিশ্বকাপেই জাত চিনিয়ে দলকে সেমিফাইনালে তোলেন ন্যুয়ার। ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই সুইপার কিপার।

২০১৮ সালে জাতীয় দলের নেতৃত্ব পান তিনি। জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ ও চারটি ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ন্যুয়ার।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit