শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে সম্মত ভারত-জাপান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও জাপান। শুধু প্রতিরক্ষাই নয়, নিজেদের নিরাপত্তা সম্পর্ক জোরদার করতেও রাজি হয়েছে দেশ দুটি। 

মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে ‘টু প্লাস টু’ বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দুই দেশ। এ দিন ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার কথা জানিয়েছে জাপান। অন্যদিকে প্রযুক্তি, গবেষণা ও শিল্প সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে ভারত। বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

২০২২ সালের পর প্রথমবারের মতো আলোচনার টেবিলে বসেছে ভারত ও জাপান। স্থানীয় সময় মঙ্গলবার নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে ‘টু প্লাস টু’ বৈঠকে বসে দুই দেশ। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। তারা নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে রাজি হন। এছাড়া জাপান থেকে ভারতে যুদ্ধজাহাজ যোগাযোগ অ্যান্টিনারি প্রযুক্তি হস্তান্তর নিয়েও বৈঠকে আলোচনা হয়। 

এ বিষয়ে জাপান জানিয়েছে, টোকিও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করবে। যেখানে বেইজিং ক্রমাগত নিজেদের প্রভাব জোরদার করে চলেছে। এছাড়া দুই দেশের যৌথ মহড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেছেন, ২০০৮ সালে ভারত ও জাপানের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে যৌথ ঘোষণা সংশোধন করতে আমরা সম্মত হয়েছি। কারণ, আন্তর্জাতিক পর্যায়ে দেশ দুটির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে আমরা একযোগে কাজ করব। 

এদিকে চলতি বছর দিল্লি-টোকিও কৌশলগত অংশীদারত্বের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রস্তুত ভারতও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা দুই দেশের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নিজ নিজ নিরাপত্তা এবং উন্নয়ন ক্ষেত্রে কাজের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছি। 

বিশেষজ্ঞদের মতে, চীনা প্রভাব রুখতে ক্রমেই রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে কাজ করছে দিল্লি ও টোকিও। অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কোয়াড সিকিউরিটি গ্রুপিংয়েও।

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit