শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ‘মুক্ত’ খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাসায় পৌঁছান তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি গুলশানে তার বাসার উদ্দেশে রওনা হয়। এ সময় নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করেন।


এর আগে দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান খালেদা জিয়া সন্ধ্যায় বাসায় ফিরবেন।
তিনি বলেন, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সন্ধ্যার দিকে বাসায় ফিরতে পারেন।
এর আগে গত ৮ জুলাই ভোর সোয়া ৪টার দিকে হাসপাতালে নেয়া হয় বেগম জিয়াকে। পরে ওইদিনই তাকে সেখানে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

গত ৬ আগস্ট বিএনপির চেয়ারপারসনকে কারাবন্দি থেকে মুক্তি দেয়া হয়। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit