বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আরাফাতকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ও কক্সবাজার ট্যুর ফ্রি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এককেন্দ্রিক নির্বাচন করে। তারা সুষ্ঠু নির্বাচন করবে না। ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম। কারণ আমার ওপর হামলা করা হয়েছিল। তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে ভোট বর্জনের ঘোষণা দেই।  

বিএনপির শামা ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে (আরাফাত) আমার কাছে রোহিঙ্গা মনে হয়। তার আচার-আচরণ, চলাফেরা একেবারে গুন্ডা স্টাইল। তার মতো একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে। তাও আবার তথ্য প্রতিমন্ত্রী। জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেব।

আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবে আমি তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে ৭ দিনের জন্য কক্সবাজারে ট্যুর ফ্রি করে দেব। এর আগে ২০ আগস্ট রংপুরে সবজী বিক্রেতা নিহতের ঘটনায় আরাফাতকে আসামি করে মামলা করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit