বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় পঙ্গু-প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলো স্বেচ্ছাসেবী সংগঠন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২০৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পঙ্গু-প্রতিবন্ধী নজরুল ইসলামকে হুইল চেয়ার দিলো স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার। বুধবার (২১ আগষ্ট ) বিকালে তার বাড়ীতে এ হুইল চেয়ার পৌছিয়ে দেওয়া হয়। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের মৃত শাহাবুদ্দীনের ছেলে।

জানা যায়, নজরুল ইসলাম জন্ম থেকেই প্রতিবন্ধী ছিলেন। তিনি জীবিকার তাগিতে গ্রামের একটি স্কুলে দফতারী কাজ করতেন।কিন্তু কয়েক বছর ধরে তিনি আর চলাফেরা করতে পারেন না। পরিবারে কোন ছেলে সন্তান নেই। ফলে আয় রোজগারের তিনিই একমাত্র ব্যাক্তি। তিনি এখন অক্ষম হওয়ায় সেটা বন্ধ রয়েছে। পরিবারের পক্ষে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা তাদের নেই। এ খবর পেয়ে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন। সংগঠনটি তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ার দেন।

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেন জানান, সকল সদস্যদের পরামর্শে তাকে এ হুইল চেয়ার দেওয়া হয়। হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হোসেন, সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মেদ, সংগঠনের পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি কামরুল হাসান, উপদেষ্টা আব্দুল রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি শাহিন কবির, কেন্দ্রীয় সহ সভাপতি আলী রেজারাজু, রাকিব হাসান, শিমুল হোসেন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, নূর মোহাম্মদ, সোহাগ হোসেন, রাকিব হাসান, আছির উদ্দিন, দিপ্ত বিশ্বাস, সোহানুর রহমান, রাকিবুল ইসলাম রনি, সুলতান মাহমুদ রনি, ইমরান হোসেন প্রমুখ।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই শ্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit