বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বেনাপোলে ৬ কোটি ৩৩ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, কেমিক্যাল ও এলএসডি কেমিক্যাল আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৮৬২ টাকা মূল্যের ৫৭০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল ও তিন বোতল এলএসডি (খুংবৎমরপ অপরফ উরবঃযুষধসরফব) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি সদস্যরা)। তবে এ সময় কোন চোরাচালানীকে আটক করা যায়নি। ২১ আগষ্ট বুধবার সকালে বেনাপোল সীমান্তের দুর্গাপুর রোড ও কাগজপুকুর নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব নেশা জাতীয় কেমিক্যাল আটক করা হয়।

বিজিবি জানায়, বেনাপোল বিজিবি‘র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল দুর্গাপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৫ লাখ ৮১ হাজার ৮৬২ টাকা মূল্যের ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল আটক করে। অপরদিকে কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ৫৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩ কোটি ১২ লাখ টাকা মূল্যের তিন বোতল এলএসডি (খুংবৎমরপ অপরফ উরবঃযুষধসরফব) আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদক, ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, বেনাপোল বিওপির টহলদল অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

আটককৃত বিভিন্ন প্রকার কেমিক্যাল বেনাপোল কাষ্টমস হাউজে জমা ও ক্রিস্টাল মেথ আইস ও এলএসডি (খুংবৎমরপ অপরফ উরবঃযুষধসরফব) ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit