শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর তিনি থাইল্যান্ড যেতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে। তিনি আজ ব্যাংকক পৌঁছেছেন।

আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত–জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারতসহ জোটের সব সদস্য শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন এবং ৫ সেপ্টেম্বর ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তৃতা করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit