রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করে তুলবেন এবং রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন তার সিনিয়র প্রচার উপদেষ্টা ব্রায়ান হিউজ। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র-নিয়ন্ত্রণ চুক্তিতে আগ্রহী কিনা জানতে চাইলে ব্রায়ান হিউজ রুশ সংবাদ সংস্থা তাস-কে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প শক্তি অর্জনের মাধ্যমে শান্তিতে বিশ্বাস করেন’। 

ট্রাম্পের এ উপদেষ্টা জানান, তিনি একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটির বিষয়ে প্রায়শই কথা বলেছেন, যেটি হলো- ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যা নিয়ে কয়েক দশক ধরে কথা বলা হয়েছে। তিনি একে এমনভাবে প্রতিষ্ঠা করতে চান, যা মার্কিন জনগণকে রক্ষা করবে এবং এটি যুক্তরাষ্ট্রেই নির্মিত হবে এবং আমাদেরকে শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

ব্রায়ান হিউজ আরও বলেন, আপনি যখন বিশ্বে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবেন, তখন আপনি অস্ত্রের মাত্রা মূল্যায়ন শুরু করতে পারবেন। তবে আপনি যে স্তরের কথা বলছেন, সেটা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এত দুর্বল অবস্থানে থেকে আপনি আজই সেই আলোচনা শুরু করতে পারবেন না। 

ট্রাম্প কি শুধু রাশিয়ার সঙ্গেই সম্ভাব্য এই অস্ত্র-নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করতে আগ্রহী, নাকি চীনকেও এতে টেনে আনার চেষ্টা করবেন- এমন প্রশ্নের জবাবে হিউজ বলেন, যেমনটা আমি বলেছি, আমরা কিন্তু আজকেই এ চুক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। অর্থাৎ আপনাকে আগে এ ধরনের আলোচনা করার মতো একটি অবস্থানে পৌঁছাতে হবে। আপনাকে এমন একটি জায়গায় যেতে হবে, যে অবস্থানে গেলে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বময় কর্তৃত্ব করবে এবং সম্মানিত হবে। তবে এটি বাইডেন বা হ্যারিসের হাত ধরে ঘটবে না। সূত্র: তাস

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit