সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন পাবিপ্রবি উপাচার্য ড. হাফিজা খাতুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পদত্যাগের ধারাবাহিকতায় এবার পদত্যাগ করলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বুধবার দুপুরে রাষ্ট্রপতি বরাবর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

উপাচার্যের পদত্যাগপত্রের চিঠি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। তিনি জানান, উপাচার্য ম্যাডাম ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের পদাধিকারী আচার্য রাষ্ট্রপতির বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানতে পেরেছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের ব্যক্তিগত সহকারী মো. মনিরুজ্জামানের মাধ্যমে সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার পদ শূন্য হলো। এর আগে, গত ১২ আগস্ট একই কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্উদ্দিন পদত্যাগ করেন।

এরপর গত ১৯ আগস্ট দুপুরে দায়িত্ব পাওয়ার মাত্র পাঁচদিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. মো. মাসুদ রানা এবং ছাত্র উপদেষ্টা ড. মো. ইমরান হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পাঁচটি পদ শূন্য হওয়ায় অভিভাবক শূন্য হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit