শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সিলেটে শেখ হাসিনা-রেহানাসহ ৮৭ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৭ জনের নামোল্লেখ করে মামলা করেছেন জেলা ছাত্রদলের সহসভাপতি জুবের আহমদ।

বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তিনি এ মামলা করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর সিলেটে তার বিরুদ্ধে এটাই প্রথম মামলা। এর আগে দেশের অন্যান্য জেলায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেটের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার বাদি জানান, গত ৪ আগস্ট নগরীর বন্দরবাজারেছাত্র-জনতার একদফা দাবি আন্দোলনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা আমলে নিয়েছেন আদালত। আমরা চাই, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচার করা হোক।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit