শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

বাড়িভাড়ার ১৪ লাখ টাকা পরিশোধ করেননি বিচারপতি মানিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্যে কারণে আলোচনায় থাকতেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে ক্ষমতার পালাবদলের পর বেরিয়ে আসছে তার নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা পরিশোধ না করার।

জানা যায়, তিনি যখন সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়িতে ভাড়া থাকতেন। তবে অবসরে যাওয়ার পরও এক বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন।

গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর ২০১৭ সালের মে মাসে তিনি বাড়িটি ছাড়েন। তবে বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা তিনি এখনও পরিশোধ করেননি।

এসব অভিযোগ অনুসন্ধান করতে এরই মধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২১ আগস্ট) আইনজীবী সাজ্জাদ হোসেন ও রওশন আলী দুর্নীতি দমন কমিশনকে এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে অনুসন্ধান শুরু করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

আবাসন পরিদপ্তর সূত্র জানায়, মেয়াদ শেষে তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয়। সে হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা ২০১৬ সালের এপ্রিলে। কিন্তু ওই সময়ে তিনি বাড়ি ছাড়েননি। ছাড়েন ২০১৭ সালের মে মাসে। সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে, শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি ওই বাড়িতে ছিলেন, সেই সময়ের বাড়িভাড়া, পানির বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে ১৪ লাখ টাকা।

 

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/দুুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit