শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাজীপুরে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং নাগরিক সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা খন্দকার হাছিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারীর সঞ্চালনায় প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

মানববন্ধনে গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম, সময় টিভির স্টাফ রিপোর্টার মো. রাজিবুল হাসান, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ডেইলি স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মনজুরুল হক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজে) কোষাধ্যক্ষ এস এম হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মেহেদী হাসান বিপ্লব, সাংবাদিক মাসুদ রানা, গাজীপুর জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন অরণ্য, সাংবাদিক সাব্বির আহমেদ রুবেল, চেতনা গাজীপুরের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, সাংবাদিক হাসিবুর রহমান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলী আজগর খান পিরু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, সাংবাদিক আল সাদীসহ অন্যরা অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit