বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

পাকিস্তান দলে স্পিনার কেন নেই, জানালেন অধিনায়ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ২৮ বছর পর ঘরের মাঠে কোনো বিশেষজ্ঞ স্পিনারকে ছাড়াই টেস্ট খেলতে নামছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে কাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে চার পেসারকে রেখে একাদশ সাজিয়েছে তারা। আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক শান মাসুদ জানালেন স্পিনার না রাখার ব্যাখ্যা।

তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে যখনই আমরা রাওয়ালপিন্ডিতে খেলি, কন্ডিশন তখন পেসার ও ব্যাটারদের সহায়তা করেছে। স্পিন বোলিং  অতোটা বড় হুমকি হিসেবে কাজ করেনি। তাই নতুন কিছু করার চেয়ে ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলি, সেটাই করতে চাই আমরা। ‘দুদিন আগে ঘোষণা করা পাকিস্তানের একাদশে রয়েছেন মোহাম্মদ আলী। টেস্টে কেবল দুটি ম্যাচই খেলেছেন ডানহাতি এই পেসার। সেটাও প্রায় দুই বছর আগে। মীর হামজাকে উপেক্ষা করে তাকে কেন নেওয়া সেই বিষয়েও যুক্তি দিয়েছেন মাসুদ।

পাক অধিনায়ক বলেন, ‘আলাদাভাবে খতিয়ে দেখলে হয়তো তর্ক করা যায়, আরেকজনকে বাইরে রেখে কেন এই নির্দিষ্ট বোলারকে নেওয়া হয়েছে। শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে কে সর্বোচ্চ সহায়তা করতে পারে সেটাই বিবেচনা করেছি আমরা, আশা করি সে কাল নতুন বল হাতে নেবে।

আমরা বিশ্বাস করি মোহাম্মদ আলী এই ভূমিকার জন্য উপযুক্ত। সে উইকেটে জোরের ওপর বল করে, সিম দিয়ে দুই দিকেই বাতাসে সুইং করাতে পারবে এবং তার অতিরিক্ত গতি আছে। বিষয়টা এমন নয় যে, একজনের চেয়ে আরেকজন ভালো। বরং কন্ডিশনের সঙ্গে কে বেশি মানানসই, সেটাই গুরুত্বপূর্ণ। ‘

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit