শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে ২০২৪ সালে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে কোরিয়া প্রজাতন্ত্র। মঙ্গলবার ঢাকার কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।

ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস জানায়, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএফপিএর মাধ্যমে চলতি বছর এই মানবিক সহায়তা দেওয়া হবে। ২০১৭  সাল থেকে রোহিঙ্গাদের জন্য কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে।

সে অনুযায়ী বছরে ৩ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অব্যাহত রেখেছে। এই বছরের তহবিল আগের বছরের তহবিলের তুলনায় তিনগুণ বেশি। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে এটিই সবচেয়ে পরিমাণে বড়।

কোরিয়া প্রজাতন্ত্র আশা করে, কোরিয়া প্রজাতন্ত্রের অর্থায়ন যৌথ সাড়াদান পরিকল্পনা-জেআরপি, ২০২৪ বাস্তবায়ন এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তায় অবদান রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit