শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

আন্দোলন দমাতে ১৪ দলের বৈঠক, কী পরামর্শ দিয়েছিলেন বাম নেতারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের মাঝামাঝি এসে আন্দোলন জোরদার হয়। উদ্ভূত পরিস্থিতি গত ১৯ জুলাই বৈঠক করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। বৈঠকে আন্দোলন দমাতে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দেন।

জানা যায়, কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন তখন তুঙ্গে। সেই আন্দোলনের প্রতি সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়তে শুরু করে। আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলই কাজে আসছিল না। এমনই পটভূমিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় নেতাদের সঙ্গে ওই বৈঠকে বসেন। 

১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন। বামঘেঁষা দু’জন নেতা বলেন, ছাত্রদের এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র। তাই এটাকে গুঁড়িয়ে দিতে হবে। দেশব্যাপী সেনা মোতায়েন ও  কারফিউ জারি করতে হবে। বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন। কেউ কেউ আলোচনার কথাও বলেন।

তখন পাশের রুমে নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অপেক্ষা করছিলেন। শেখ হাসিনা হার্ডলাইনে যাওয়ার পক্ষেই মত দেন। বলেন, আর পেছনে ফেরার সুযোগ নেই। এখানেই শেষ করে দিতে হবে। দেশব্যাপী কারফিউ জারির সিদ্ধান্ত দেন। যেখানেই মিছিল সেখানেই গুলি করার নির্দেশনাও আসে। শেখ হাসিনা আরও বলেন, আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখছি। তখনই সেনা মোতায়েন ও কারফিউ জারির সিদ্ধান্ত হয়।

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit