শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : সেই যে কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন, সে চোট এখনো পিছু ছাড়েনি লিওনেল মেসির। যার ফলে বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচে খেলা হচ্ছে না তার। নিয়মিত অধিনায়ককে বাদ দিয়েই ওই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল বেছে নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে খেলার জন্য প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে।

এদিকে কোপা আমেরিকার দলে সুযোগ না পাওয়া পাওলো দিবালা বিশ্বকাপ বাছাইয়েও ডাক পাননি। স্কোয়াডে জায়গা হয়নি মার্কোস আকুনিয়া ও গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিরও।

সালাউদ্দিনকে পদত্যাগে ৭ দিনের আলটিমেটাম আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি ও ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচ পর ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ২৮ সদস্যের দল

ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুয়ি, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেৎসেয়া, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো, লিয়ান্দ্রো পারদেস, গিদো রদ্রিগেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেস, রদ্রিগো দে পল, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমিওনে, ভালেন্তিন কারবোনি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ ও ভালেন্তিনো কাস্তেয়ানোস।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit