শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সাতজনকে গুলি করে হত্যা, সাবেক এসপি মঞ্জুরুলের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : ২০১৪ সালের ২৭ এপ্রিল ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি আমিনুর রহমানসহ সাতজনকে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ছাড়াও সদর সার্কেলের তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালীন ওসি মো. ইনামুল হককে আসামি করা হয়েছে। 

সোমবার সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।

দায়েরকৃত মামলার আসামিরা হলেন- ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম রনি, যুবলীগ নেতা এসএম ইউসুফ সুলতান, ডিবির আলি হোসেন, কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোকছেদ সরদারের ছেলে মো. বাবর আলী, এসআই আবুল কাশেম, এসআই হুমায়ূন কবীর, এসআই বিধান কুমার বিশ্বাস, এসআই ইয়াছিন আলী, এসআই আব্দুল হান্নান, এসআই হান্নান শরীফ, এসআই আবুজার গিফারী, কনস্টেবল হাবিবুর রহমান, এএসআই লিটন বিশ্বাস, কনস্টেবল জাহাঙ্গীর আলম, কনস্টেবল বেলায়েত হোসেন, কনস্টেবল জিল্লুর রহমান, কনস্টেবল বাবুল হোসেন, কনস্টেবল ফারুখ হোসেন, কনস্টেবল শেখ আলম, কনস্টেবল রাসেল মাহমুদ, কনস্টেবল ওমর ফারুক, কনস্টেবল আব্দুর রহমান, কনস্টেবল আবিদুর রহমান, কনস্টেবল আসাদুজ্জামান, কনস্টেবল বদরুল আলম ও তৎকালীন জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওরঙ্গজেব বাবলা বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. ইনামুল হকের নেতৃত্ব অভিযান পরিচালনার নামে তৎকালীন ছাত্রশিবিরের শহর সেক্রেটারি আমিনুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এ সময় মেসে থাকা আরও ছয়জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশ কাছ থেকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। রাজনৈতিক পরিস্থিতির কারণে পুলিশ তখন মামলাটি আমলে নেয়নি। এখন আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit