সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

এবার পদত্যাগ করলেন জাবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার পদত্যাগ করেছেন। 

সোমবার (১৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলে পদত্যাগ পত্র জমা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) আজিজুর রহমান মুকুল। 

পদত্যাগ পত্রে তারা দুজনেই দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন। 

এর আগে, জাবির উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রশাসনের অধিকাংশ শীর্ষ কর্তাব্যক্তি পদত্যাগ করেছেন।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit