শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

কীভাবে হেঁটে মেদ ঝরাবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

স্বাস্থ্য ডেস্ক : হাঁটলে সারা শরীরের ব্যায়াম হয়। খোলা হাওয়ায় হাঁটলে মন ভালো হয়। পায়ের পেশি মজবুত হয়, হৃদ্যন্ত্র ভালো থাকে। তবে সেই হাঁটার সঙ্গে স্বাভাবিক ছন্দে হাঁটার তফাত রয়েছে। কারণ আপনি সকাল-বিকাল হাঁটছেন, ঘামও ঝরাচ্ছেন কিন্তু ওজন কমছে না! 

খেয়ে উঠে হেলতে-দুলতে বাড়ি থেকে বাসস্ট্যান্ডে যাওয়া কিংবা বাস থেকে নেমে অফিসে যাওয়া পর্যন্ত যেটুকু হাঁটা হয়, তা ক্যালোরি পোড়ানোর জন্য যথেষ্ট নয়। ঠিক কীভাবে হাঁটলে, কতটা হাঁটলে ওজন বশে থাকবে, সেই হাঁটারও রকমভেদ আছে। শরীরচর্চার লক্ষ্য ঠিক করে, বুঝে নিতে হবে কোন পদ্ধতির হাঁটায় আপনার লাভ হবে।
স্বাভাবিক গতির চেয়ে দ্রুতগতিতে হাঁটার নাম হলো ‘পাওয়ার ওয়াকিং’। আপনি এমনভাবে হাঁটবেন যেন হার্ট রেট বা হৃৎস্পন্দন বেড়ে যায়। তবেই ক্যালোরি ঝরবে। একটানা এভাবে হাঁটলে অনেক সময়ে শ্বাস নিতে কষ্ট হতে পারে। তাতে ভয় পাওয়ার কিছু নেই।

ইনক্লায়িং ওয়াকং দ্রুত ক্যালোরি ঝরাতে সাহায্য করে। পায়ের বা ঊরুর পেশির গঠন মজবুত করতেও সাহায্য করে। আর ‘ইন্টারভাল ওয়াকিং’ একটানা দ্রুতগতিতে হাঁটলেন মিনিট চারেক। তার পর হাঁটার গতি কমিয়ে দিলেন। মিনিট দুয়েক এই ভাবে হাঁটলেন। শরীরের অবস্থা বুঝে আবার গতি বাড়িয়ে দিলেন। এভাবে হাঁটলেও কিন্তু ক্যালোরি ঝরে। ওজন নিয়ন্ত্রণে থাকে।
 

 

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit