রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

যুদ্ধবিধ্বস্ত সুদানে কলেরার প্রাদুর্ভাব, ২২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে কলেরার প্রাদুর্ভাবে কয়েক সপ্তাহে ২২ জন মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও শত শত মানুষ। আফ্রিকার দেশটি ১৬ মাস ধরে চলা সংঘাত ও ভয়াবহ বন্যায় বিধস্ত।

সুদানের স্বাস্থ্যমন্ত্রী হাইথাম মোহাম্মদ ইব্রাহিম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কলেরায় গত কয়েক সপ্তাহে অন্তত ২২ জন মারা গেছেন এবং ৩৫৪ জন আক্রান্ত হয়েছেন। 

বছরের শুরু থেকে এখন পর্যন্ত এ রোগে নিহত বা আক্রান্তের মোট সংখ্যা জানাননি ইব্রাহিম। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য জানিয়েছে, চলতি বছর ২৮ জুলাই পর্যন্ত সুদানে কলেরায় ৭৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া ১ জানুয়ারি থেকে ২৮ জুলাইয়ের মধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৪০০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কলেরা একটি দ্রুত বিকাশমান, অত্যন্ত সংক্রামক রোগ যা ডায়রিয়ার কারণ হয়, যার ফলে মারাত্মক ডিহাইড্রেশন এবং চিকিৎসা না করা হলে কয়েক ঘণ্টার মধ্যে সম্ভাব্য মৃত্যু হতে পারে। এটি দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুদানে গত বছরের এপ্রিল থেকে সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মধ্যে কলেরার প্রাদুর্ভাব সুদানের জন্য সর্বশেষ বিপর্যয়।

সামরিক এবং আধাসামরিক বাহিনীর মধ্যেকার সংঘাত রাজধানী খার্তুম এবং অন্যান্য শহরাঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। অনেক হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সুদানের সংঘাত বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১০.৭ মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর মধ্যে ২ মিলিয়নেরও বেশি প্রতিবেশী দেশে পালিয়েছে।

সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যেকার এই যুদ্ধে গণধর্ষণ এবং জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হত্যার ঘটনা ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সুদানে সাম্প্রতিক সপ্তাহেগুলোতে ভয়াবহ বন্যা দুর্দশাকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এবারের বন্যায় ১৮টি প্রদেশের ১২টি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ কাঠামোগুলো মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বন্যার ফলে এক লাখ ১৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

সুদানে কলেরা অস্বাভাবিক কিছু নয়। এর আগে ২০১৭ সালে দুই মাসেরও কম সময়ের মধ্যে অন্তত ৭০০ জন মারা গিয়েছিল এবং প্রায় ২২ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, পূর্বাঞ্চলীয় কাসালা প্রদেশে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর পাঁচটি প্রদেশের নয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, তথ্য-উপাত্তে দেখা গেছে, আক্রান্তদের বেশিরভাগই টিকা নেননি। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন সুদানের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও অংশীদারদের সঙ্গে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit