শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ইউনূস সরকারের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন।

সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠির এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূসকে লেখা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।’

শাহবাজ শরিফ বলেন, ‘আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত মূল্য দেয়।’

 

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit