রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

জয়পুরহাটে সীমান্তবর্তী সকল সম্প্রদায়ের সমন্বয়ে সম্প্রীত সভা অনুষ্ঠিত ও অনুদান বিতরণ

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৬৪ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাট জেলার সীমান্তবর্তী সকল সম্প্রদায়ের সমন্বয়ে সম্প্রীত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জয়পুরহাট সদর উপজেলার শালপাড়া আইডিয়াল কলেজ মাঠে ১৪ বিজিবি ব্যাটালিয়নের আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি’র রংপুর রিজিওনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান।

এসময় রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান ইবনে এ রউফ, ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দু হামিদ, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শীখা, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজ্জাম্মেল হোসেন, আয়মারসলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন এবাং স্থানীয় হিন্দু, খৃষ্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষিতে সকল জাতিগোষ্ঠী মিলে একসাথে সৌহার্দ্য, সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে হবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে।সভা শেষে ১৪ বিজিবি’র উদ্যোগে ৭ জন অসহায় নারীর মাঝে ৭টি সেলাই মেশিন, ৭ জন প্রতিবন্ধীর মাঝে ৭টি হুইল চেয়ার, ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খেলাধুলা সামগ্রী, ৫টি মাদ্রাসা ও মন্দিরের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit