শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেল আরও ২৫ ফিলিস্তিনির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। সেখানে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৯৯ জনে। পাশাপাশি এ সময় আহত হয়েছেন আরও ৯২ হাজার ৬০৯ জন।

ওই বিবৃতিতে বলা হয়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। হামলা অব্যাহত থাকায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। 

জাতিসংঘ আরও বলছে, দীর্ঘ সময় ধরে চলা এ সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। সূত্র: আনাদোলু এজেন্সি, সিনহুয়া

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit