শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ধর্ষণ-হত্যার ঘটনায় আরজি কর হাসপাতাল এলাকায় ১৪৪ ধারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় চলা বিক্ষোভ দমনে কলকাতার আরজি কর হাসপাতাল সংলগ্ন এলাকায় আজ থেকে এক সপ্তাহের জন্য ১৪৪ জারি করেছে পুলিশ। এদিকে মামলাটি পুলিশ থেকে সিবিআই’র কাছে হস্তান্তর করেছে হাইকোর্ট।

হত্যাকাণ্ড নিয়ে ভ্রান্তি ছড়ানোর অভিযোগের মধ্যে থানায় একে একে তলব করা হচ্ছে হাসপাতালটির চিকিৎসক আর রাজনৈতিক ব্যক্তিদের। 

এদিকে, নারীদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পদত্যাগ করার দাবি জানিয়ে মিছিল করেছে বিজেপি।

নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারতজুড়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত কলকাতার আরজি কর হাসপাতাল এলাকাসহ বেশ কিছু এলাকায় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, নাগরিক সুরক্ষা সংহিতার ধারা মেনে এই নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশ। 

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ আরও দুজন চিকিৎসক তৃতীয় দিনের মতো হাজিরা দিয়েছেন পুলিশের কাছে। যারা ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে ধামাচাপা দিতে চেয়েছিলেন এবং বলেছিলেন, রাতের বেলা একা একা সেমিনার হলে গিয়ে মেয়েটি দায়িত্বজ্ঞানহীন কাজ করেছিল।  

হত্যাকাণ্ড নিয়ে রাজ্যের পাশাপাশি তোলপাড় চলছে গোটা দেশেই। কলকাতা হাইকোর্টের রায়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit