শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

পাঁচ হাজার টাকা পাওনা নিয়ে সংঘর্ষে আহত ২০, ভাঙচুর-অগ্নিসংযোগ ১২ বাড়িতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৩৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ হাজার টাকা পাওনা নিয়ে দ্বন্ধের জের ধরে সদর উপজেলার বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামের মধ্যে শনিবার রাতে হওয়া সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষের ১২টি বাড়ি ও দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেতবাড়িয়া গ্রামের বাচ্চু সর্দারের ছেলে ড্রাইভিং শিখতে চান্দিয়ারা গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল মিয়ার ছেলেকে পাঁচ হাজার টাকা দেয়। কিন্তু বাবুল মিয়ার ছেলে ড্রাইভিং শিখাতে দেরি করছিলো। এ নিয়ে উভয়ের মধ্যে দ্বন্ধ দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার বিকেলে সালিশ সভা ডাকা হয়।
সালিশে বিষয়টি নিষ্পত্তি হয়নি। পরে রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ১২টি বাড়ি-ঘর ও দোকানপাটে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতরা গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেয়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরির্দশক (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আবারো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit