সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিএনপির খোকন -কাজল নেতৃত্বে সুপ্রিম কোর্ট বারের অন্তর্বতীকালীন কমিটি গঠন 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View

জালাল আহমদ,আইন-আদালত প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের আদলে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে বিএনপি সমর্থিত আইনজীবী ব্যারিস্টার  মাহবুব উদ্দিন খোকন কে সভাপতি এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল) কে সম্পাদক করে  ১৪ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।সুপ্রীমকোর্ট বার কার্য নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ডক্টর রফিকুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে আজ ১৮ আগস্ট রবিবার দুপুরে অনুষ্ঠিত এক তলবী বৈঠক শেষে এই কমিটি ঘোষণা করা হয়। 

সুপ্রীমকোর্ট বার সমিতির  ‘২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচনে একতরফা ভোট গণনা শেষে সঠিক ফলাফল ঘোষণা না করায় সঠিক  ফলাফল ঘোষণা’র বিষয়ে  এই পলবী সভার আয়োজন করা হয়। গত নির্বাচনে প্রেসিডেন্ট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সদস্য সৈয়দ ফজলে আলী অভি, সদস্য ফাতেমা আক্তার ও মোহাম্মাদ শফিকুল ইসলাম- এই ৪ জন নির্বাচিত হয়েছিল। নতুন  দশজন হলেন 

১। সহ-সভাপতি: (ক) মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু,

(খ) সরকার তাহমিনা বেগম সন্ধা

২। সম্পাদক:

ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)

৩। ট্রেজারার: রেজাউল কবির রেজা

৪।  সহ-সম্পাদক:

(ক) মাহফুজুর রহমান  (মিলন)

(খ) মোঃ আবদুল করিম

৫। সদস্য-

(ক) এবি এম ইব্রাহিম খলিল

(খ) মোঃ আশিকুজ্জামান নজরুল

(গ)  মহি উদ্দিন মোঃ হানিফ

(ঘ)  রাসেল আহম্মেদ

এ্যাডহক কমিটির সদস্যগণ কার্যনির্বাহী কমিটির মূল সদস্যদের মতই স্ব-স্বপদে অবশিষ্ঠ মেয়াদের সমিতির সকল কার্যক্রম পরিচালনা করবেন।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit